ভিয়েনা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব-২০২২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ১৩৯ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপি সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্প মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর হোসেন আমু ভাচুর্য়ালি প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ্আলম, সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, কবি আলআমিন বাকলাই, আরিফ হোসেন, মিনার মাহমুদ বিশেষ অতিথি ছিলেন। জাতীয় পর্যায়ে কবি-সহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার জন্য বাংলাদেশের ৩০টি জেলায় এই উৎসব হচ্ছে।

উৎসবে ইতিমধ্যে জেলা পর্যায়ে প্রকাশনা প্রকাশিত হয়েছে এমন ৩৪ জন কবিকে এবং লেখালেখির সাথে সংযুক্ত কিন্তু প্রকাশনা বের করতে পারেনি এমন কবি-সাহিত্যিক ২৬ জন সহ ৬০ জনকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়েছে।

একই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন এমন ৪০ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি আলোচনা, স্মৃতিচারণ, নির্দিষ্ট ১০টি বিষয়ের উপরে প্রবন্ধ উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব-২০২২

আপডেটের সময় ০৩:৩২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২