ভিয়েনা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে বিবাহবার্ষিকী উদযাপনের ভিডিও ভাইরাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • ৬৭ সময় দেখুন

এবার পদ্মা সেতুতে বিবাহবার্ষিকী উদযাপননের ভিডিও ভাইরাল

ঢাকা: পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেয়া হয় সেতুটি। তবে সেতু উদ্বোধনের আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়, সেতুতে কোনো সেলফি তোলা যাবে না। কিন্তু এসব নিয়ম মানতে আগ্রহীন নন সাধারণ উৎসুক নাগরিকরা। আইনশৃঙ্ক্ষলা বাহিনীর তৎপরতার মধ্যেই ভাইরাল হতে নতুন নতুন নানা ঘটনার কারিগর বনছেন নাগরিকরা। এবার নিয়ম অমান্য করে পদ্মা সেতুতে বিবাহবার্ষিকী উদযাপন করলেন এক দম্পতি।

বৃহস্পতিবার (৩০ জুন) এক দম্পতির পদ্মা সেতুতে বিবাহবার্ষিকী উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, এক দম্পতি হাতে একটি কেক ও ফুলের তোড়া নিয়ে পদ্মা সেতুতে দাঁড়িয়ে আছেন। কেকে একজনের নামও স্পষ্ট দেখা যায়, লেখা ‘দীপু’।

ভিডিওতে তাদের বলতে শোনা যায়, আজ আমাদের বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকীর কেক কাটবো আমরা। আমরাই এখানে প্রথম বিবাহবার্ষিকী পালন করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তার প্রচেষ্টায় আমরা এই সুন্দর পদ্মা সেতু পেয়েছি। তার প্রচেষ্টা ছাড়া এত সুন্দর পদ্মা সেতু আমরা কখনোই পেতাম না।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মা সেতুতে বিবাহবার্ষিকী উদযাপনের ভিডিও ভাইরাল

আপডেটের সময় ০৬:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২