ভিয়েনা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটো সদস্যভুক্তিতে ভেটো তুলে নিল তুরস্ক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • ৩৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপভিত্তিক সামরিক জোট ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনকে স্বাগত জানিয়েছে তুরস্ক। প্রাথমিক পর্যায়ে নর্ডিক এ দুটি দেশের বিষয়ে ভেটো দিয়েছিল তুরস্ক। অবশেষে ভেটো তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

স্পেনের মাদ্রিদে ন্যাটোর তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনেই তুরস্ক ভেটো তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় ফিনল্যান্ড ও সুইডেনের সামনে জোটের সদস্য হওয়ার পথে কোনো বাধা রইল না।

পৃথিবীর বৃহত্তম সামরিক জোটটির নিয়ম অনুযায়ী—৩০ দেশের কোনো একটিও যদি বিরোধিতা করে, তাহলে নতুন সদস্য অন্তর্ভুক্তির সুযোগ নেই।

সুইডেন ও ফিনল্যান্ডের বিরুদ্ধে দেশটির সরকারের অভিযোগ—তুরস্কের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র কুর্দিদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে দেশ দুটি। এ কারণে দুই দেশের ন্যাটোয় অন্তর্ভুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, সশস্ত্র কুর্দি নেতাদের প্রত্যাবাসনে তুরস্কের অনুরোধের বিষয়ে সুইডেন শিগগিরই সক্রিয় ভূমিকা নেবে। ফিনল্যান্ড ও সুইডেন তুরস্কে অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞাও তুলে নেবে।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নিনিস্তো বলেছেন, ‘তিন দেশ একে অপরের নিরাপত্তা হুমকির জায়গাগুলোতে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতিতে চুক্তিবদ্ধ হয়েছে।’

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন একে ‘ন্যাটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটো সদস্যভুক্তিতে ভেটো তুলে নিল তুরস্ক

আপডেটের সময় ০৩:৪২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২