ভিয়েনা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি দলে মিরাজ, ওয়ানডেতে এবাদত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
  • ১১৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: পিঠের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাসম্যান ইয়াসির আলী রাব্বির। এতে কপাল খুলেছে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। আগের ঘোষিত স্কোয়াডে টেস্ট ও ওয়ানডেতে থাকলেও ছিলেন না টি-টোয়েন্টিতে। অবশেষে রাব্বির ইনজুরিতে এবার টি-টোয়েন্টি স্কোয়াডেও যুক্ত হলেন মিরাজ। প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন এ টাইগার অলরাউন্ডার।

মেহেদী হাসান মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার এবাদত হোসেন। এ নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে দলে ডাক পেলেন এই পেসার। এর আগে চলতি বছর আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন এবাদত হোসেন। কিন্তু খেলা হয়নি তার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১০ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এদিকে ইনজুরির কারণে সফর শুরুর আগেই বাদ পড়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ, এনামুল হক।

টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টি-টোয়েন্টি দলে মিরাজ, ওয়ানডেতে এবাদত

আপডেটের সময় ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২