ভিয়েনা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইন্দুরকানী স্কুল ছাত্রী আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ১১৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী স্কুল ছাত্রী মিমকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক ও সহপাঠিদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩জুন) উপজেলার পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আয়োজনে পত্তাশী বাজার  সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সুমন হাসান, অফিস সহকারি মোঃ হুমায়ূন কবির, নিহত কলেজ শিক্ষার্থী শর্মিলা আক্তার মিমের  পিতা মোঃ শাহাদাত হোসেন রানা, স্কুল ছাত্রী সানজিদা আক্তার প্রমুখ। এসময় বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য, গত বখাটের উৎপাতে  শর্মিলা আকতার মীম (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে পত্তাশী গ্রামের শাহাদৎ হোসেন রানার মেয়ে কলেজ ছাত্রী  শর্মিলা আকতার মীম পার্শ্ববর্তী পত্তাশী জনকল্যান কলেজে একাদশ শ্রেনীর শিক্ষার্থী ছিল।

কলেজে আসা যাওয়ায় পথে ওই ছাত্রীকে পত্তাশী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের ছেলে  তানভির সহ কয়েকজন বখাটে নিয়মিত উত্যক্ত করত। বুধবার  ওই বখাটে তানভীর সহ তার সহযোগীরা বাড়ী ফেরার পথে কলেজ ছাত্রীকে তুলে নেয়ার হুমকী দেয়। এবং রাতে  বখাটে তানভির  আবারও কলেজ ছাত্রীকে মোবাইলে প্রেম করার কথা বলে  না করলে তুলে  নেয়ার হুমকী দেয়। পরে  বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্রী
তার রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। এসময় তার স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দুরকানী স্কুল ছাত্রী আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেটের সময় ০১:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২