ভিয়েনা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া, ৮ জনকে চাকরিচ্যুত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ৪৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট ও সুনামগঞ্জ থেকে আসা বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেয়ার অভিযোগে ৪টি বাসের চালক ও কন্ট্রাক্টরসহ মোট ৮ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।

তিনি জানান, বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া নেয়া হচ্ছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তে নামে হবিগঞ্জ মোটর মালিক গ্রæপ। পরে এ বিষয়ে প্রমান পাওয়ায় রোববার রাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও অভিযুক্ত ৯টি গাড়ির আরো ১৮ জন শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হবে।

শঙ্খ শুভ্র আরো বলেন, পরবর্তীতে সমিতির পক্ষ থেকে আর কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অব্যাহতি প্রাপ্ত শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন না। আর যেন কোনো যাত্রী হয়রানির শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকা হবে।

প্রসঙ্গত, গত শনিবার হবিগঞ্জ-সিলেট লাইনে ১৮০ টাকা ভাড়ার জায়গায় সর্বোচ্চ সাড়ে ৩শ’ টাকা নেওয়ার অভিযোগ ওঠে বাস কর্মচারীদের নামে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমিতির কর্মকর্তারা সংবাদকর্মীর কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত শুরু করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া, ৮ জনকে চাকরিচ্যুত

আপডেটের সময় ১০:২১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২