ভিয়েনা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৪ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : ঢাকার আশুলিয়ায় দায়ের হওয়া এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি মো. জাকারিয়াকে (২২) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম আশুলিয়া থানাধীন কুরগাঁও মাতৃছায়া প্রিক্যাডেট অ্যান্ড হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে আসামি জাকারিয়া তাকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিল। গত ১২ জুন ২০২৫ বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় আশুলিয়ার কুরগাঁও পুরাতনপাড়া এলাকায় ভিকটিমকে ফুসলিয়ে সহযোগীদের সহায়তায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের ভাই আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ সদর পৌর এলাকার বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি জাকারিয়াকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকারিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার

আপডেটের সময় ০১:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬