ভিয়েনা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ঝিনাইদহের আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ৪৮ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ: আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঝিনাইদহে আমের ভালো ফলন হয়েছে। ফলে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি এবার ইউরোপের বিভিন্ন দেশে আম রফতানি করা হয়েছে। রফতানির সম্ভাবনা থাকায় স্থানীয়দের মাঝে আম চাষে আগ্রহ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জেলার কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, আম্রপালি, ল্যাংড়া, হিমসাগরসহ বাহারি মিষ্টি স্বাদের আম গাছে গাছে ঝুলছে। জৈব বালাইনাশকের মাধ্যমে আমের আবাদ করেছেন এ এলাকার কৃষক। সম্প্রতি দুই টন আম রফতানি করেছেন এখানকার চাষীরা।

আমবাগানি সাইদুল ইসলাম বলেন, আবহাওয়া ভালো থাকায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। এবার আমরা আমের দামও ভালো পাচ্ছি। বর্তমানে প্রতি কেজি আম জাতভেদে ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার আমাদের উপজেলা থেকে বিদেশে আম পাঠাতে পারছি। এতে বেশ ভালো মুনাফা আসছে।

হাসান আলী নামের আরেক বাগানি বলেন, এবার আমের ফলন হওয়ায় বাগানিরা লাভের মুখ দেখছেন। তার ওপর বিদেশে আম পাঠাতে পেরে বাড়তি লাভ যুক্ত হচ্ছে। আগামীতে রফতানি আরো বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় আমচাষীরা।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আজগর আলী বলেন, ঝিনাইদহ জেলা থেকে এবারই প্রথম আম রফতানি শুরু হলো। এ বছর ঝিনাইদহে ১ হাজার ৬২৮ হেক্টর জমিতে ৬ হাজার ৪৪৬টি বাগানের মাধ্যমে আমের আবাদ হচ্ছে। এসব বাগান থেকে প্রায় ৫ হাজার টন আম উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে। আমের ভালো ফলন পেতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আগামীতে যেন আরো আম রফতানি করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ঝিনাইদহ/ইবিটাইমস
জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহের আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে

আপডেটের সময় ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২