ভিয়েনা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবারসহ নগদ অর্থ বরাদ্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • ৫২ সময় দেখুন

ঢাকা: সিলেট-সুনামগঞ্জ এলাকায় আকস্মিক বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২৬ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ যে পরিমাণ খাদ্যসামগ্রী আছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ টাকাও বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট জেলার জন্য দুইশ মেট্রিকটন চাল, নগদ ৩০ লাখ টাকা এবং ৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, সুনামগঞ্জ জেলার জন্য নগদ ৩০ লাখ টাকা এবং ৮ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট এবং নেত্রকোনা জেলার জন্য একশ মেট্রিকটন চাল, ১০ লাখ নগদ টাকা এবং তিন হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া কুড়িগ্রাম জেলার জন্য নগদ ১০ লাখ টাকা এবং এক হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি রংপুর এবং নীলফামারী জেলার জন্য তিন হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ করা ত্রাণ ও নগদ অর্থ শুধুমাত্র আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবারসহ নগদ অর্থ বরাদ্দ

আপডেটের সময় ০৫:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২