ভিয়েনা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনের দুই ইউপিতে নৌকার জয়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৮৮ সময় দেখুন

লালমোহন ভোলা প্রতিনিধি: কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোলার লালমোহন উপজেলার কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এতে কালমা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন ১৪ হাজার ২২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের মাওলানা মোঃ লোকমান হোসেন পেয়েছেন ১ হাজার ৬২০ ভোট।

অপরদিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের গোলাম মোস্তফা ৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ইমাম উদ্দিন শামীম খান পেয়েছেন ১ হাজার ৫৩০ ভোট।

দুই ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষে র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল উপজেলা প্রশাসন। একই সাথে নির্বাচনী মাঠে সার্বক্ষণিক তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

এদিকে সকালে কালমা ও রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধূরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা।

সালাম সেনটু/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের দুই ইউপিতে নৌকার জয়

আপডেটের সময় ০৮:২৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২