ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য বাড়লেও কমছে মানুষের জীবনমূল্য : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ৭৯ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মন্ত্রী-এমপি-সচিবদের অপরাধ-দুর্নীতির কারণে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়লেও কমছে মানুষের জীবনমূল্য। এখনই যদি দেশের মানুষ সেই অপরাধী-দুর্নীতিবাজদেরকে প্রতিহত না করে এই দেশ শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে।

প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে তোপখানা রোডে অনুষ্ঠিত গণবিরোধী বাজেট প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

১৩ জুন বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা জেনে গেছে ছাত্র-যুব-জনতার প্রতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক-প্রশাসনিক কর্তাদের কারো কোন দরদ-ভালোবাসা নেই বলেই আজ যেখানে সেখানে ভাসমান মানুষের সংখ্যা বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, কমছে কেবল মানুষের দাম; মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই এই সময়ে; এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশকে ভালোবেসে।

ঢাকা/ ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দ্রব্যমূল্য বাড়লেও কমছে মানুষের জীবনমূল্য : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৮:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২