ভিয়েনা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

দেশে করোনা সংক্রমণ বাড়ছে, সবাইকে সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ৩৮ সময় দেখুন

ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরা বাড়াতে হবে। সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। অবহেলা করলে- করোনা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

স্বাস্থ্যমন্ত্রী সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘কোভিড এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যেন অস্বাভাবিক অবস্থায় না যাই- সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি- মাস্ক পড়বেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন।’

স্বাস্থ্য-বাজেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, বাজেটে স্বাস্থ্যখাতে যে বরাদ্দ দেয়া হয়েছে, তা যথেষ্ট। করোনা মোকাবিলায় এশিয়ায় প্রথম ও বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে করোনা সংক্রমণ বাড়ছে, সবাইকে সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় ০৫:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২