ভিয়েনা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

তৃণমূল নেতার মামলা, নূপুর শর্মাকে কলকাতা পুলিশের তলব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ৩৯ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রসঙ্গে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য নূপুর শর্মাকে তলবের কথা জানায় কলকাতা পুলিশ।

এদিকে, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবু সোহাইল নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছেন। পূর্ব মেদীনিপুরের কাঁথি থানায় মামলা করেন এই তৃণমূল নেতা।

বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি বিজেপির মিডিয়া ইউনিটের সাবেক প্রধান নবীন জিন্দালের মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন মুসলিমরা। এসব ঘটনায় ঝাড়খণ্ডে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকেই।

এ ছাড়া আরব দেশগুলোসহ মুসলিম বিশ্বের অনেক দেশই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বক্তব্য দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তৃণমূল নেতার মামলা, নূপুর শর্মাকে কলকাতা পুলিশের তলব

আপডেটের সময় ০৫:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২