ভিয়েনা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ৭২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: ভারতের ক্ষমতাসীন বিজেপির বহিস্কৃত নেতা নুপুর শর্মা মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে  বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়
মুসুল্লিরা।

শনিবার  (১১জুন) সকালে উপজেলার সাতকাছিমা আরাবিয়া মাদরাসা মাঠ থেকে  স্থানীয় হাজারো   মুসল্লি  উপজেলা পরিষদের  সামনে জড়ো হয়ে  এ
কর্মসূচি পালন করেন। মিছিলটি উপজেলা শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে  গিয়ে  শেষ হয়।

পরে উপজেলা সাতকাছিমা মাদরাসর শিক্ষক মাওলানা ফেরদাউস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত   পথ সভায়    বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. আবু হাসান খান, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক আলহাজ মাওলানা  মো. রফিকুল ইসলাম প্রমুখ ।

এ সময় তারা অভিযোগ করে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে বিরূপ মন্তব্য করায় ভারত সরকার তাদের বিরুদ্ধে মামলা সহ বিভিন্ন ব্যবস্থা
নিয়েছে। এছাড়া বিভিন্ন মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু একটি মুসলিম দেশ হয়েও, এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনার বিরুদ্ধে কোন বিবৃতি দেওয়া হয়নি যা খুবই দুঃখজনক। আন্দোলনরত মুসল্লিরা ভারতের বিজেপি নেতা নূপুর শর্মার মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

এইচ এম লাহেল /মাহমুদ ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ

আপডেটের সময় ০৮:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২