ভিয়েনা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ মানুষের সমাগম হবেঃ চীফ হুইপ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ৭৮ সময় দেখুন

মাদারিপুরঃ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ‍্যে ২৫ জুন মাদারীপুরে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। সেখানে ৩০ জুন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলেও জানান তিনি। বলেন, সমাবেশকে ঘিরে নৌপথে আগমনকারিদের সুযোগ সুবিধার জন‍্য বাংলাবাজার ঘাট এলাকায় নৌ-জেটি ও পন্টুনের সুবিধা বাড়ানো হবে।

চীফ হুইপ শনিবার মাদারীপুরের শিবচরস্থ বাংলাবাজার ঘাট এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। এসময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, বাংলাদেশ অভ‍্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক রহিমা বেগম উপস্থিত ছিলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গর্বের পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে; দেশের ৫০ বছরের ইতিহাসে তা হয়নি। ১০ লাখ মানুষের সমাবেশ ঘটবে। দেশের ১৭ কোটি মানুষের দৃষ্টি থাকবে উৎসবের দিকে।

বাংলাবাজার ঘাট থেকে ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, শিমুলিয়ায় ফেরিঘাট চালু থাকবে। সারাদেশে ফেরির চাহিদা রয়েছে। আরো ১২টি নতুন ফেরি সংগ্রহ করা হচ্ছে। পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়াঘাটে মানুষের চাহিদা বেড়ে যাবে। নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। শিমুলিয়ায় পর্যটন কেন্দ্রিক ইকোজোন গড়ে তোলা হবে বলেও হানান প্রতিমন্ত্রী। বলেন, প্রবাহমান নদীকে ঘিরে জীবন জীবিকা থামিয়ে দেয়া দেয়া যাবেনা। জীবন জীবিকা অব‍্যাহত থাকবে। কেউ বেকার থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে কেউ বেকার থাকবেনা; বরং কর্মসংস্থান হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, গত ১৩বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ন‍ৌ, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব‍্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ১০,০০০ কিলোমিটার নৌপথের উন্নয়ন করা হচ্ছে। ৩৭টি নদী বন্দর এবং সমুদ্র বন্দরগুলোর উন্নয়ন, ৬ লেন ও ৪ লেনের সড়ক, আকাশপথে কানাডাসহ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল হচ্ছে। যোগাযোগ ব‍্যবস্থার উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল।

মাদারিপুর/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ মানুষের সমাগম হবেঃ চীফ হুইপ

আপডেটের সময় ০৫:৪৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২