ভিয়েনা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

৬০ ঘণ্টা পর সীতাকুন্ডের ডিপোর আগুন নিয়ন্ত্রণে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ১৩৫ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

অগ্নিকাণ্ডের প্রায় ৬০ ঘণ্টা পর মঙ্গলবার (৭ জুন) বেলা ১১টায় বিএম কনটেইনার ডিপোর গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

আরিফুল ইসলাম বলেন, ‘ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। সেখানে নতুন করে বিস্ফোরণের কোনও ঝুঁকি নেই। ঘটনাস্থলের আশপাশের মানুষও ঝুঁকিমুক্ত।’ তিনি আরও বলেন, ‘ক্ষয়ক্ষতি ও দূষণ নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। কিছু কনটেইনার ডিপোতে এলোমেলোভাবে পড়ে আছে। কয়েকটি রাসায়নিক কনটেইনার শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।’

উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে নয়টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ফায়ার সার্ভিস, পুলিশ, ডিপোর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ দুই শতাধিক।

চট্টগ্রাম/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৬০ ঘণ্টা পর সীতাকুন্ডের ডিপোর আগুন নিয়ন্ত্রণে

আপডেটের সময় ০৬:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২