ভিয়েনা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রার্থীতার বৈধতা চেয়ে হাইকোর্টে আপিল, অত:পর ভাগ্য খুলল ফারুকের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ৬৩ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: হাইকোর্টে আপিল করে নিজের প্রার্থীতা ফিরে পেলেন ভোলার লালমোহনের কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী ফারুক মাল।

গত বৃহস্পতিবার (২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল ইসলাম ও মহিউদ্দিন শামিম এ রায় দেন। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী।

জানা যায়, ১৯ মে (শুক্রবার) প্রার্থীতা যাচাই-বাচাইয়ের সময় প্রস্তাবকারী ও সমর্থণকারীর স্বাক্ষর না থাকায় ফারুক মালের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। পরে প্রার্থীতা বৈধতার জন্য ভোলা জেলা নির্বাচন কার্যালয়ে আপিল করেন ফারুক মাল। সেখানেও উপজেলা নির্বাচন কর্মকর্তার আদেশকে বহাল রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা। সবশেষ হাইকোর্টে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। ওই আপিলের ভিত্তিতে ২ জুন (বৃহস্পতিবার) হাইকোর্ট ফারুক মালের প্রার্থীতা বৈধ ঘোষণা করে রায় প্রদান করেন।

এদিকে নিজের প্রার্থীতা ফিরে পেয়ে দেশের বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেম্বার প্রার্থী ফারুক মাল। অন্যদিকে রায়ের কপি উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌছে দিয়ে প্রতীকের জন্য আবেদন করেন তিনি। তার আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাচন অফিস থেকে আপেল প্রতীক বরাদ্দ পায় ফারুক মাল। প্রতীক পেয়ে নির্বাচনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আরও ৩ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজী বলেন, ফারুক মালের প্রার্থীতা বৈধ সংক্রান্ত হাইকোর্টের একটি রায় আমরা পেয়েছি। যার পর ওই প্রার্থীকে প্রতীক বরাদ্দও দেয়া হয়েছে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রার্থীতার বৈধতা চেয়ে হাইকোর্টে আপিল, অত:পর ভাগ্য খুলল ফারুকের

আপডেটের সময় ০৪:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২