ভিয়েনা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৭৪ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে শহরের ফায়ার সার্ভিস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, অটো শ্রমিক লীগের সভাপতি আবু সাঈদ খান, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক।

সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত ও সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ জানান। আগামী নির্বাচনের আগে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীরে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।

বাধন রায়/ইবিটাইমস

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

আপডেটের সময় ০৮:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২