ভিয়েনা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ৭২ সময় দেখুন

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, সুইডেনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশ দেন রাষ্ট্রপতি।

সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করারও পরামর্শ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাষ্ট্রপতির সঙ্গে সুইডেনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

আপডেটের সময় ০৭:৪৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২