ভিয়েনা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

অটোরিক্সাকে মাহেন্দ্রের ধাক্কা, ছিটকে পড়ে বৃদ্ধ নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ১৫৬ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে মাহেন্দ্রের ধাক্কায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে আনিসুল হক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার  লালমোহন-মঙ্গল সিকদার সড়কের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুল হক উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে অটোরিক্সাযোগে লালমোহন থেকে বাড়ি ফিরছিল আনিসুল হক। এ সময় একটি দ্রুতগামি মাহেন্দ্র পেছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনিসুল হককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অটোরিক্সাকে মাহেন্দ্রের ধাক্কা, ছিটকে পড়ে বৃদ্ধ নিহত

আপডেটের সময় ০৫:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২