ভিয়েনা ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল মধ্যে ফের সংঘর্ষ, বিক্ষোভের ডাক ছাত্রদলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ৬১ সময় দেখুন

ঢাকা: বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। বেলা ১২টার দিকে হাইকোর্টের সামনে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এবং কার্জন হলের সামনে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে মুখোমুখি হলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ২০ জন আহত হয়েছে।

সংঘর্ষের সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। ইট-পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে ছাত্রদলকর্মীরা পিছু হটে সুপ্রিম কোর্টের ভিতরে অবস্থান নেয়। অপরদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে অবস্থান নেয়।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই টিএসসি, মধুর ক্যান্টিন, শহীদ মিনার, দোয়েল চত্বর, ভিসি চত্বর ও পলাশীসহ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনটি। একই সঙ্গে তারা দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল মধ্যে ফের সংঘর্ষ, বিক্ষোভের ডাক ছাত্রদলের

আপডেটের সময় ০৭:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২