ভিয়েনা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

বৃষ্টি আর সাকিবের বোলিংয়ে শেষ হলো তৃতীয় দিন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৭১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় এগিয়ে ছিল বাংলাদেশ। দুটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলেছিল মমিনুলরা। কিন্তু চতুর্থ উইকেট পতনের পর লড়াই চালিয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ-ধনাঞ্জয়া ডি সিলভা। শেষ দিকে ১০২ রানের এই জুটি ভাঙলেও প্রথম ইনিংসের ব্যবধানটাকে কমিয়ে আনতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। ৯৭ ওভার শেষে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান। শ্রীলঙ্কা পিছিয়ে আর ৮৩ রানে।

২ উইকেটে ১৪৩ রান নিয়ে শ্রীলঙ্কা তৃতীয় দিন শুরু করেছিল। পিছিয়ে থেকে ব্যাট করতে নামলে দিমুথ করুনারত্নে এবাদতের প্রথম বলে সিঙ্গেল নেন। পরের বলেই রাজিথাকে বোল্ড করে দ্বিতীয় উইকেটের দেখা পান এবাদত। ১২ বল খেলা রাজিথা কোনও রান না করেই সাজঘরে ফেরেন।

এরপর ম্যাথুজ-করুনারত্নে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ৮০ রান করা করুনারত্নকে দারুণ ডেলিভারিতে বোল্ড করে দলকে স্বস্তি দেন সাকিব। সেখান থেকে দলকে উদ্ধার করেছে ম্যাথুজ-ধনাঞ্জয়া জুটি। বৃষ্টিতে দ্বিতীয় সেশন ভেসে যাওয়ার পর তৃতীয় সেশনেও দাপট দেখাতে থাকেন তারা।

বৃষ্টি বিরতির পর তৃতীয় সেশনের খেলা বিকাল ৪টায় শুরু হয়। এই জুটির দুজনের ফিফটি তুলে নেওয়ার পথে বাধা হতে পারেনি বাংলাদেশ। তবে দিনের শেষভাগে এসে জুটিটি ভেঙেছেন সাকিব আল হাসান। ৮৭.৫ ওভারে এসে ধনাঞ্জয়া গ্লাভসবন্দি হয়েছেন ৫৮ রানে সাকিবের ওভারে।

দারুণ বল করা সাকিব ৫৯ রানে ৩ উইকেট নিয়েছেন। পেসার এবাদত ৭৮ রানে নিয়েছেন ২টি।

সংক্ষিপ্ত স্কোর: তৃতীয় দিন শেষে

বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৬.২ ওভারে ৩৬৫ (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫/৬৪, আসিথা ৪/৯৩)

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে: ৯৭ ওভারে ২৮২/৫ (করুনারত্নে ৮০, ম্যাথুজ ৫৮*, ধনাঞ্জয়া ৫৮, ওশাডা ৫৭; এবাদত ২/৭৮, সাকিব ৩/৫৯)

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বৃষ্টি আর সাকিবের বোলিংয়ে শেষ হলো তৃতীয় দিন

আপডেটের সময় ০৫:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২