ভিয়েনা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলায় বালতির মধ্যে মিললো ৬ কেজি গাঁজা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ৭৪ সময় দেখুন
সিমা বেগম (ভোলা সদর প্রতিনিধি): ভোলা সদর উপজেলা ইলিশা ফেরিঘাট এলাকা থেকে একটি বালতির মধ্যে থেকে ৬ কেজি গাঁজাসহ মো. শাহীন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।
সোমবার (১৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে তাকে গ্রেফতার করা হয়।শাহীন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মাদক কারবারি শাহীন কুমিল্লা জেলা থেকে বিশেষ কৌশলে একটি বালতির মধ্যে ৬ কেজি গাঁজা লুকিয়ে ভোলার লালমোহন উপজেলায় নিয়ে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে তল্লাশি করে। এসময় শাহীনের সঙ্গে থাকা লাল রঙের একটি বালতির মধ্যে থেকে ৬ কেজি গাঁজা পায় পুলিশ।
এসআই সিদ্দিকুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন জানিয়েছে, সে এর আগেও বিশেষ কৌশলে কুমিল্লা ও চট্টগ্রাম থেকে মাদক ক্রয় করে তা ভোলা জেলার বিভিন্ন উপজেলায় নিয়ে বিক্রি করতেন।
তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বালতির মধ্যে মিললো ৬ কেজি গাঁজা

আপডেটের সময় ০৪:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২