ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

দিন শেষে এলোমেলো বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ৭৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৮ রান। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২৬৯ রানে।

দক্ষিণ আফ্রিকার হার্মার একাই নিয়েছেন চার উইকেট। এর আগে ব্যাট হাতেও ভুগিয়েছিলেন হার্মার। বল হাতে একাই ধস নামিয়ে দিলেন। সাদমান ইসলামকে দিয়ে শুরু মুশফিকুর রহিমকে দিয়ে শেষ। এক প্রান্ত আগলে রেখেছেন মাহমুদুল হাসান জয়। তিনি ৪৪ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে তাসকিন আছেন ০ রানে।

শুরুতে সাদমান ফেরার পর জয়-শান্ত হাল ধরেন। দুজনের পঞ্চাশোর্ধ জুটি গড়ে প্রতিরোধের আভাস দেন। ৩৮তম ওভারের প্রথম বলে শান্ত আউট হতেই যেনো ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। তার ব্যাট থেকে আসে ৩৮ রান। মুমিনুল হক এসে রানআউট থেকে রক্ষা পেলেও শূন্য রানে ফিরতে হয় পিটারসেনের দুর্দান্ত ক্যাচে। মুশফিকুর রহিম দক্ষিণ আফ্রিকার নেওয়া রিভিউতে আউট হর। ২০ ওভারে মাত্র ৪২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হার্মার।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে দক্ষিন আফ্রিকা সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৬৭ রান। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নেন পেসার খালিদ।

দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস: ৩৬৭/১০ (১২১ ওভার)

বাংলাদেশ, প্রথম ইনিংস: ৯৮/৪ (৪৯ ওভার)

ডেস্ক/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দিন শেষে এলোমেলো বাংলাদেশ

আপডেটের সময় ০৬:২১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২