ভিয়েনা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

লালমোহন উপজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন : সভাপতি মোখলেছ, সম্পাদক মাকসুদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ৫৬ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভোলার লালমোহনে জাতীয় কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে রবিবার বিকালে উপজেলা ও পৌরসভা কৃষকলীগের আয়োজনে লালমোহন বাজারের মুক্তিযুদ্ধ এভিনিউতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। সম্মেলনে মোখলেস বকশীকে লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি, শাহীন আলম মাকসুদকে সাধারণ সম্পাদক এবং আবুল বাশার কে পৌরসভা কৃষকলীগের সভাপতি ও রিপন মাহমুদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন ভোলা জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আল মামুন অর রশিদ।

ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আল মামুন অর রশিদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ কে জয়যুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার লক্ষে নব কমিটিকে কাজ করার আহবান জানান বক্তারা।

লালমোহন উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েতসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ভোলা /ইবিটাইমস

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন উপজেলা কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন : সভাপতি মোখলেছ, সম্পাদক মাকসুদ

আপডেটের সময় ০৬:৫৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২