ভিয়েনা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ৬৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২১ সাল অনেকটা ভালোই কেটেছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। পুরো বছর জুড়েই বল হাতে দারুণ করেছেন ফিজ। ফল হিসেবে এবার আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়ে গেলেন বাঁহাতি এই পেসার।

বুধবার অফিশিয়াল ওয়েবসাইটে সেরা একাদশের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র মুস্তাফিজই সুযোগ পেয়েছেন। ২০২১ সালে মোট ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নেন মুস্তাফিজ। তাঁর ইকোনমি রেট ছিল মাত্র ৭.০০।

চমক দেওয়ার ব্যাপার হলো, আইসিসির বছরসেরা টি-টোয়েন্টির একাদশে সুযোগ পাননি কোনো ভারতীয় ক্রিকেটার। বছর জুড়ে দুর্দান্ত করে অনুমিতভাবেই আছেন মোহাম্মদ রিজওয়ান। বছর সেরা একাদশের নেতৃত্বে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পেস আক্রমণেও আছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।

ওপেনিংয়ে আছেন ইংলিশ তারকা জস বাটলার। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার থেকে আছেন মিচেল মার্শ ও জশ হ্যাজেলউড। দক্ষিণ আফ্রিকার থেকে আছেন এইডেন মার্করাম, ডেভিড মিলার ও তাবরাইজ শামসি আছেন। শ্রীলঙ্কার একমাত্র প্রতিনিধি ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জস বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার-পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক-পাকিস্তান), এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জস হেইজেলউড (অস্ট্রেলিয়া), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মুস্তাফিজ

আপডেটের সময় ০৬:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২