ভিয়েনা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল ভিয়েনা সিটি ম্যারথনে যে সমস্ত রাস্তা বন্ধ থাকবে ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

শুরুর আগেই করোনার ধাক্কা বিপিএলে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ৫২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: দুদিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বিপিএলের আগে করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কয়েকজন। তবে কারা আক্রান্ত হয়েছেন বা কতজন আক্রান্ত হয়েছেন সে বিষয়ে এখনো জানা যায়নি।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বিপিএল  অংশ নেওয়াদের করোনা পরীক্ষা শুরু করেছি। অনেকেরই পরীক্ষা হয়েছে। এর মধ্যেই কয়েকজন খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তবে তাদের কোনো উপসর্গ দেখা যায়নি।’

আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল। ২৭ দিনের এই টুর্নামেন্টে ৩৪টি ম্যাচ থাকছে।

প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়, দ্বিতীয় ম্যাচ শুরু বিকেল সাড়ে ৫টায়। জুম্মার নামাজের কারণে শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যায় সাড়ে ৬টায় শুরু হবে।

২১ জানুয়ারি বিপিএল শুরু হবে ঢাকায়। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি খেলা হবে চট্টগ্রামে। পরে ঢাকায় ৩ ও ৪ ফেব্রুয়ারি খেলা হওয়ার পর ৭-৯ ফেব্রুয়ারি হবে সিলেটে। সেখানে বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

পরে ঢাকায় ১৪ ফেব্রুয়ারি প্লে-অফের প্রথম দিন হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার হবে ফাইনাল। প্লে-অফ ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এলিমিনেটর থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোয় রাখা হয়েছে রিজার্ভ ডে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শুরুর আগেই করোনার ধাক্কা বিপিএলে

আপডেটের সময় ০৬:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২