ভিয়েনা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

ব্রিটেনে করোনা ভাইরাসে মৃত্যু দেড় লাখ ছাড়াল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ৪২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে। শনিবার যুক্তরাজ্য সরকার এ কথা জানায়।

দেশটিতে মহামারি শুরুর পর  এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৫০ হাজার ৫৭ জন। ইউরোপে করোনায় মৃত্যুর দিকে থেকে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে কেবল রাশিয়া।

এদিকে ব্রিটেনে গত সপ্তাহে দুই লাখেরও বেশি লোকের করোনা ভাইরাসে আক্রন্তের রেকর্ড তৈরি হয়। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যে করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশাল সংখ্যক মানুষ প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, হাসপাতালে কর্মীদের সহায়তা করতে সেনা সদস্যদের পাঠানো হবে।

যুক্তরাজ্যের সরকারি হিসাব বলছে, করোনার এবারের ধাক্কায় হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বেশ কম। দেশটিতে করোনার প্রথম ঢেউয়ে এই হার তুলনামূলক অনেক বেশি ছিল।

সংক্রমণের হার বিবেচনায় যুক্তরাজ্য সরকার নাগরিকদের টিকার বুস্টার ডোজ নিতে তাগিদ দিচ্ছে। দেশটিতে ১২ বছরের বেশি ৬১ শতাংশ মানুষ এর মধ্যেই বাড়তি এই ডোজটি নিয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্রিটেনে করোনা ভাইরাসে মৃত্যু দেড় লাখ ছাড়াল

আপডেটের সময় ০৩:৩৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২