ভিয়েনা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

পাকিস্তানে বর্ষসেরা ক্রিকেটার রিজওয়ান, ওয়ানডেতে সেরা বাবর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • ৭৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে ২০২১ সালে দারুণ সময় পার করেছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে টি-২০ ক্রিকেটে। বছর জুড়ে দারুণ পারফরম্যান্স করার পুরস্কারও পেলেন তিনি। পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন উইকেটকিপার এই ব্যাটার।

শুক্রবার গত বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই ঘোষণা দেয় পিসিবি।

বর্ষসেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রিজওয়ানের সঙ্গে ছিলেন হাসান আলী, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। তাঁদের পেছনে ফেলে সেরার মুকুট পরলেন রিজওয়ান। গেল বছর টেস্টে ৪৫৫ রান, ওয়ানডেতে ১৩৪ ও টি-টোয়েন্টি ১৩২৬ রান করেছেন রিজওয়ান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান (১৩২৬) করার রেকর্ড গড়েন তিনি।

বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন উইকেটকিপার এই ব্যাটার।

এদিকে ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অধিনায়ক বাবর আজম। ২০২১ সালে ছয়টি ওয়ানডে খেলে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৪০৫ রান করেন পাকিস্তান অধিনায়ক। টেস্টে বছর সেরা হয়েছেন হাসান আলী। গত বছর ৮ টেস্টে নেন ৪১ উইকেট এই পেসার।

বর্ষসেরা ইম্প্যাক্টফুল পারফরম্যান্সের অ্যাওয়ার্ড জিতেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। নারী বিভাগে বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন নিদা দার।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাকিস্তানে বর্ষসেরা ক্রিকেটার রিজওয়ান, ওয়ানডেতে সেরা বাবর

আপডেটের সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২