ভিয়েনা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের জয়রথ থামিয়ে রেকর্ড বাংলাদেশের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ৭২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের জয়রথ থামলো বাংলাদেশের কাছে। বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর বাংলাদেশের কাছে হারলো কিউইরা। নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম জয়ে ইতিহাসও গড়লো বাংলাদেশ। হারের বৃত্ত থেকে বেরিয়ে ইতিহাস গড়ে রেকর্ড বইয়ে অনেক কিছুই পাল্টে দিয়েছে বাংলাদেশ।

মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জয়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টির পেছনে বড় অবদান পেসার এবাদত হোসেনের। দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে শেষ আট উইকেট হারায় নিউজিল্যান্ড। পুরো টেস্টে এবাদত-তাসকিন-শরিফুল মিলে ১৩ উইকেট নিয়েছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ম্যাচে পেসারদের সর্বোচ্চ উইকেট নেয়ার নয়া রেকর্ড এটি।

প্রথম টেস্টের শেষদিনে ৮ উইকেটের বড় জয় পায় টাইগাররা। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেট, ২ উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছে যায় বাংলাদেশ।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আজকের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে এবাদত-তাসকিনদের তোপে বেশিদূর এগোতে পারিনি নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।

এর আগে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করে ১৩০ রানের লিড নেয়। এ জয়ে ফলে ১-০ তে এগিয়ে রইল বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ডের জয়রথ থামিয়ে রেকর্ড বাংলাদেশের

আপডেটের সময় ০৩:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২