ভিয়েনা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্টে লড়াই সমানে সমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ৫৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুইয়ের সবুজ উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। প্রথম ঘণ্টায় সুবিধা কাজেও লাগাতে পেরেছেন বাংলাদেশি পেসাররা। কিন্তু, এর পরই ডেভন কনওয়ের ব্যাটিংয়ে ঘুরে দাড়ায় নিউজিল্যান্ড। উইকেটে থিতু হয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে, দিনের শেষ পর্যন্ত তাঁকে স্থায়ী হতে দেয়নি সফরকারীরা। শেষ সেশনে কনওয়ে, রস টেইলর ও টম ব্লান্ডেলকে ফিরিয়ে ভালো লড়াই করেছে মুমিনুল হকের দল।

শনিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে স্কোরবোর্ডে ২৫৮ রান তুলেছে নিউজিল্যান্ড। দিন শেষে ৩২ রানে অপরাজিত ছিলেন হেনরি নিকোলস। আর, শেষ দিকে ১১ রান করে ফিরেছিলেন ব্লান্ডেল।

মাউন্ট মঙ্গানুইয়েতে ইনিংসের শুরুটা দারুণ করে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ফিরিয়ে দেয় নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে। কিন্তু, প্রথম সেশনে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে প্রথম সেশনেই প্রতিরোধ গড়ে তোলে নিউজিল্যান্ড।

দলীয় ১ রানেই প্রথম উইকেট হারিয়েছিল কিউইরা। কেইন উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া টম ল্যাথামকে টিকতে দেননি শরিফুল। বাংলাদেশি পেসারের ভেতরে ঢোকা বল ল্যাথামের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে চলে যায় উইকেটের পেছনে। বাঁ-দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন লিটন। ১৪ বলে ১ রান করেন ল্যাথাম।

ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে রানার গতি বাড়িয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৪৮.৩ তম ওভারে ইয়ংয়ের রান আউটে ভাঙে ওই জুটি। ১৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে যান ইয়ং। মূলত নিজের ভুলেই আউট হন ইয়ং। দ্বিতীয় সেশনে দ্রুত রান নিতে যান তিনি। কিন্তু, অপরাপ্রান্তে থাকা কনওয়ের সাড়া পাননি। পরে ফেরার চেষ্টায় ব্যর্থ হন। নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে বেলস ভাঙেন উইকেটকিপার লিটন।

উইল ইয়ংয়ের বিদায়ের পর আরেকটি বড় জুটি গড়ার চেষ্টা করে নিউজিল্যান্ড। সে লক্ষ্যেই এগিয়ে যান দুই ব্যাটার—ডেভন কনওয়ে ও রস টেইলর। তার মধ্যেই সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেইলরও। কিন্তু, থিতু হতে পারেননি। টেইলরের প্রতিরোধ ভাঙেন শরিফুল ইসলাম। ৩১ রানে বিদায় করেন টেইলরকে। তাঁর বিদায়ে ভাঙে ১০৯ বলে ৫০ রানের জুটি।

টেইলরের পর ভয়ংকর হয়ে ওঠা কনওয়ের প্রতিরোধ ভাঙেন মুমিনুল হক। মুমিনুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কনওয়ে। ফেরার আগে ২২৭ বলে খেলেন ১২২ রানের ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি ও এক ছক্কায়। কনওয়ের বিদায়ের পর দিনের বাকি অংশ হেনরি নিকোলসের ব্যাটে পার করে দেয় নিউজিল্যান্ড।

প্রথম দিনে বল হাতে বাংলাদেশের হয়ে ৫৩ রান দিয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। এ ছাড়া ৫ রান খরচায় একটি উইকেট নিয়েছেন মুমিনুল হক। ইবাদত হোসেনও নিয়েছেন একটি উইকেট।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্টে লড়াই সমানে সমান

আপডেটের সময় ০৭:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২