ভিয়েনা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ১২৭ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের বেশিরভাগ সময় ভেসে গেল বৃষ্টিতে। তবে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মুমিনুল-সাদমান ব্যর্থ হলেও দারুণ করেছেন মুশফিকুর রহিম ও তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। দুজনেই করেছেন হাফসেঞ্চুরি। সবমিলিয়ে দ্বিতীয় দিনের প্রস্তুতি মোটামুটি ভালোভাবেই সারল বাংলাদেশ ক্রিকেট দল।

মাউন্ট মঙ্গানুইয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। দুদিনের প্রস্তুতিতে সবাইকে পরখ করে দেখার সুযোগ ছিল না। তবে টপ অর্ডারে যারা সুযোগ পেয়েছেন তারা কিছুটা হতাশ করেছেন।

ওপেনিংয়ে নেমে ভালো করতে পারেননি সাদমান ইসলাম। তিনি সাজঘরে ফিরেছেন শূন্যতে। অধিনায়ক মুমিনুলও পারেননি জ্বলে উঠতে। ব্যর্থ হয়েছেন ইয়াসির-শান্তরাও। তবে মুশফিক ও মাহমুদুল হাসান জয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ৮ উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাট হাতে ১১ বাউন্ডারিতে মাহমুদুল করেন ৬৬ রান করেন। আর ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৬ রান করেন মুশফিক। লিটন ফেরেন ৪১ রানে।

এর আগে গতকাল মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র মাত্র ২৭ দশমিক ৩ ওভার। এই সময়টুকুতেই স্বাগতিকদের চরম অস্বস্তিতে রেখেছিলেন বাংলাদেশের পেসাররা।

এদিন মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। ম্যাচ শুরুর আগেই এক দফা বৃষ্টি হয়। বৃষ্টি কমলে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড একাদশ। ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪ রান করার পর আবারও বৃষ্টি নামে। ওই অবস্থাতেই লাঞ্চের বিরতি দেয়া হয়।

বিরতির পর ফের খেলা শুরু হলে ডেভন কনয়ের নেতৃত্বে খেলতে নামা নিউজিল্যান্ড একাদশের ৭১ রানে ৫ উইকেট তুলে নেয় মুমিনুলের দল। নিউজিল্যান্ড একাদশের ৭১ রানের মাথায় ফের বৃষ্টি নামলে আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইতে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। এরপর ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ড্র

আপডেটের সময় ০৬:২০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১