ভিয়েনা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থির বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল

বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আয়েবাপিসির ভার্চুয়াল মিটিংয়ে “বিজয় বিশ্বময়” নিয়ে আলোচনা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ৩৮ সময় দেখুন

আয়েবাপিসির এই ভার্চুয়াল সভার প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত মোঃ শামীম আহসান এবং বিশেষ অতিথি ছিলেন দেশের প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আনিস আলমগীর

নিউজ ডেস্ক থেকে কবির আহমেদঃ বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উদ্যোগে এক আন্তর্জাতিক অনলাইন জুম ভার্চুয়াল আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আয়েবাপিসি এই জুম ভার্চুয়াল বৈঠকের নাম দিয়েছে “বিজয় বিশ্বময়”।

এই ভার্চুয়াল বৈঠকের প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন ইতালিতে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট  আনিস আলমগীর।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অস্ট্রিয়া থেকে আয়েবাপিসির প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান।আয়েবাপিসির সন্মানিত সভাপতি হাবিবুর রহমান হেলাল অসুস্থ থাকায় আয়েবাপিসির সহ সভাপতি ইতালি থেকে মোঃ জিয়াউর রহমান খান সোহেল অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন।আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ইতালির জেনোভা থেকে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমনের অনুরোধে আয়েবাপিসির উপদেষ্টা বৃন্দসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যরা তাদের ব্যক্তিগত পরিচয় দেন মান্যবর রাষ্ট্রদূত ও বিশেষ অতিথির কাছে।

বিশেষ অতিথি বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আনিস আলমগীর ইউরোপের মাটিতে বিভিন্ন দেশের সাংবাদিকদের নিয়ে আয়েবাপিসির গঠনের ভূয়সী প্রশংসা করেন।এখানে উল্লেখ্য যে, সাংবাদিক আনিস আলমগীর একজন সাহসী সাংবাদিক হিসাবে বেশ প্রসিদ্ধ।তিনি ইরাক ও সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকেও সরাসরি সংবাদ প্রেরণ করে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন।

তিনি আমাদের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর “বিজয় বিশ্বময়” অনুষ্ঠানে তার সংক্ষিপ্ত বক্তব্যে যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন সেই ১৭৫৭ সালের পলাশীর প্রান্ত থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।তিনি জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি তার সর্বোচ্চ ত্যাগের কথাও জানান।তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর অবদানের কথাও স্মরণ করেন।

তিনি আরও বলেন, সে সময় ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি সমর্থন আদায়ের সর্বাত্মক চেষ্টা করছেন।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান তার বক্তব্যের শুরুতেই ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত সাংবাদিকদের নিয়ে গঠিত এই আয়েবাপিসি প্রতিষ্ঠার প্রশংসা করে বলেন এর ফলে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূতদের মধ্যে আরও ঐক্য ও পারস্পরিক সম্পর্ক জোরদার হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেখানোর কথা জানান।তাছাড়াও সে সমস্ত বিদেশীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধকে সমর্থন ও সাহায্য করেছেন তাদেরকেও সরকার খুঁজে বের করে সন্মানিত করেছেন।

এই প্রসঙ্গে আয়েবাপিসির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সংগঠনটির আজীবন সদস্য মনিরুজ্জামান মনির মাননীয় রাষ্ট্রদূতকে ইতালির এক ব্যক্তির নাম বলেন, যিনি নাকি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ইতালির অনেক শহরে মানববন্ধন সহ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনসমর্থন তৈরি করেছেন।

মান্যবর রাষ্ট্রদূত শামীম আহসান আয়েবাপিসির প্রতিষ্ঠাতা সভাপতিকে সেই ব্যক্তির নাম এবং পরিচয় দিতে বলেন। রাষ্ট্রদূত বলেন আমি তার পরিচয় বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিব।

রাষ্ট্রদূত তার বক্তব্যে আরও বলেন, তিনি নিজেও একজন সংবাদ প্রেমিক মানুষ।তাই আয়েবাপিসির যে কোন সাহায্য সহযোগিতায় তিনি সর্বদা পাশে থাকার চেষ্টা করবেন।তিনি আয়েবাপিসির সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনাদের লিখনির মাধ্যমে প্রবাসের এই প্রজন্মের কাছে আমাদের মহান মুক্তিযুদ্ধের ও বাংলাদেশের যথাযথ পরিচিত তুলে ধরবেন।

প্রায় দুই ঘন্টা ব্যাপী আয়েবাপিসির কর্মকর্তাদের সাথে ইতালিতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত ও বাংলাদেশ থেকে প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্টের এই অনলাইন জুম ভার্চুয়াল বৈঠকটি একটি সফল বৈঠক ছিল।পরে কিছু পারস্পরিক কূশলাধি বিনিময়ের পর আজকের অনুষ্ঠানের সভাপতি জিয়াউর রহমান খান সোহেল ইতালির রাজধানী রোম থেকে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

নি ডে/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আয়েবাপিসির ভার্চুয়াল মিটিংয়ে “বিজয় বিশ্বময়” নিয়ে আলোচনা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৯:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১