ভিয়েনা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী মিয়ানমারে পাচারকালে চট্টগ্রাম থেকে বিপুল ডিজেলসহ ১২ জন আটক ইসরাইলি হামলায় সিরিয়ায় নিহত ১ এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুলে জেলেনস্কি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১৪ মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী তেল সংকট

মামলার জালে ভোলা লালমোহনের আট ইউপি, ৬ষ্ঠ ধাপের দিকে তাকিয়ে আছে লালমোহনবাসী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ৫৯ সময় দেখুন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। উপজেলার পশ্চিম চর উমেদ, চরভূতা, কালমা, লর্ডহাডিঞ্জ, রমাগঞ্জ, ধলীগৌর নগর, লালমোহন ও বদরপুর এই আটটি ইউনিয়নের ইউপি নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার পরও সীমানা জটিলতার দোহায় দিয়ে মামলার জালে আটকে রয়েছে এসকল ইউনিয়নের নির্বাচন। ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৫টি ধাপ পেরিয়ে গেলেও লালমোহনে নির্বাচন হয়নি মেয়াদ উত্তীর্ণ ইউনিয়নগুলোর। ৮টি ইউনিয়নের সাধারণ ভোটাররা তাকিয়ে আছে সর্বশেষ ধাপ ৬ষ্ঠ ধাপের দিকে।

জানা যায়, পশ্চিম চর উমেদ ইউনিয়নের সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি। ৫ বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলে আজও হয়নি এই ইউনিয়নের নির্বাচন। এই ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ এক বার জিতে প্রায় ১৮ বছর যাবত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। এই ইউনিয়নে ৩ জন ইউপি সদস্য মৃত্যুবরন করলে সেখানে এখন পর্যন্ত পদগুলো শুণ্য রয়েছে।বর্তমানে ১৭ টি মামলা চলছে এই ইউনিয়নে।

চরভূতা, কালমা ও লর্ডহাডিঞ্জ ইউনিয়নে সর্বশেষ ইউপি নির্বাচন হয়েছিল ২০১১ সালের ৩১ মার্চ।৫ বছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও মামলার জটিলতায় এখনও হয়নি এই তিন ইউনিয়নের নির্বাচন।এই ৩ ইউনিয়নের চেয়ারম্যানগণ ৫ বছরের জন্য নির্বাচিত হলেও প্রায় ১১ বছর পর্যন্ত তারা চেয়ারম্যান হিসাবে আছেন।

রমাগঞ্জ, ধলীগৌর নগর, বদরপুর ইউনিয়নে ২০১৬ সালের ৩১ মার্চ ইউপি নির্বাচন হয়। লালমোহন ইউনিয়নে ২০১৬ সালের ২২ মার্চ ইউপি নির্বাচন হয়। লালমোহন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শাহাজাহান নির্বাচনের তফসিল না দেয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন।গত ২৪ আগস্ট তিনি ৯টি ওয়ার্ডের সীমানা পুনর্বিণ্যাস করার কার্যক্রম চলমান রয়েছে দাবি করে এ আবেদন করেন। এই চার ইউনিয়নের মানুষ মনে করেছিল প্রথম পাঁচ ধাপের ইউপি নির্বাচনে তাদের ইউনিয়নের নির্বাচন হবে।কিন্তু অজ্ঞাত কারনে তফসিল ঘোষনা হয়নি। এখন সবাই তাকিয়ে আছে ৬ষ্ঠ ধাপের তফসিলের অপেক্ষায়।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মামলার জালে ভোলা লালমোহনের আট ইউপি, ৬ষ্ঠ ধাপের দিকে তাকিয়ে আছে লালমোহনবাসী

আপডেটের সময় ০৬:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১