ভিয়েনা ১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী তেল সংকট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১০৪ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। পদ্মা ও মেঘনা ডিপোতে জ্বালানী তেলের মজুদ রয়েছে আগের মতই। জাহাজ থেকে ডিপোতে এবং ডিপো থেকে নিয়মিত জ্বালানী ফিলিং ষ্টেশনে। অথচ ঝালকাঠির ফিলিং ষ্টেশনগুলো থেকে মিলছে না যানবাহন চালকদের প্রয়োজনীয় পেট্রোল, অকটেন ও ডিজেল।

তেল সংকটে বন্ধ হওয়ার পথে ডিলারদের ব্যবসা। এতে চরম ভোগান্তিতে পরেছেন যানবাহনের চালকেরা। বিশেষ করে ভাড়ায় চালিত ছোট ছোট যানবাহনগুলো যারা যাত্রী নিয়ে এক জেলা থেকে অন্য জেলা কিংবা দূর দূরান্তে যাতায়াত করে তাঁরা পড়েছেন বেশি দুর্ভোগে।

পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন, তেলের চাহিদা বেশি থাকার পাশাপাশি প্রয়োজনের তুলনায় অনেকেই বেশি বেশি তেল কিনে রাখাছেন। যে কারনে পেট্রোল পাম্প গুলোর মজুদ দ্রুত ফুড়িয়ে যাচ্ছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী তেল সংকট

আপডেটের সময় ১২:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬