ভিয়েনা ১২:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৮৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: ভোলার লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ। উদ্ধার করা হরিনটি বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় হরিনটি দেখতে পেয়ে উৎসুক জনতা ধাওয়া করে। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর এলাকাবাসী হরিণটিকে অক্ষত অবস্থায় ধরে ফেলে। পরে স্থানীয়রা মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিজেদের হেফাজতে নিয়ে লালমোহন থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, হরিনটি জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে চলে আসে এবং এর আনুমানিক ওজন ৪০-৪৫ কেজির মতো হবে। হরিনটি পুরুষ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, “জনতা বাজার এলাকায় স্থানীয়রা হরিনটিকে ধরে বেধে রাখছিল। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা  বন বিভাগের কাছে হরিনটি হস্তান্তর করেছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের জন্য হরিণটি সম্ভবত নদীতে নেমেছিল। এরপর জোয়ারের স্রোতে ভেসে লোকালয়ে চলে আসে হরিণটি। উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। পরবর্তীতে কুকরি-মুকরির ‘চর দীঘল’ সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর 

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

আপডেটের সময় ১২:৫৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬