ভিয়েনা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী মিয়ানমারে পাচারকালে চট্টগ্রাম থেকে বিপুল ডিজেলসহ ১২ জন আটক ইসরাইলি হামলায় সিরিয়ায় নিহত ১ এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুলে জেলেনস্কি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১৪ মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী তেল সংকট

বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই চুক্তি সই: মালয়েশিয়ার মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ৬০ সময় দেখুন

ডেস্ক: বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই ঢাকার সঙ্গে চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান জানিয়েছেন, বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পরপরই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু হবে।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান জানান, বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন, সেবা, খনি এবং খনন, নির্মাণ ও গৃহকর্মীসহ বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ করা হবে।

তিনি জানান, আগে কেবল বৃক্ষরোপণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগে মন্ত্রিসভা সম্মতি দিলেও এবার সব খাতের জন্যই বিদেশি শ্রমিক নিয়োগে সম্মতি এসেছে।

এক বিবৃতিতে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী জানান, নিরাপত্তা পদক্ষেপ বিবেচনায় তার মন্ত্রণালয় দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ করবে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশি শ্রমিক নিয়োগে শিগগিরই চুক্তি সই: মালয়েশিয়ার মন্ত্রী

আপডেটের সময় ০৫:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১