ভিয়েনা ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে বাংলাদেশ দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ৮৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার ভোরে নিউজিল্যান্ড পৌঁছেছে মুমিনুল হকরা। নিউজিল্যান্ডে পা রেখে বাংলাদেশ দল গেছে ক্রাইস্টচার্চে। সেখানেই আগামী সাত দিন কোয়ারেন্টিনে থাকবে দলের ক্রিকেটাররা।

করোনা মহামারির মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল।

সূচি অনুযায়ী, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গিয়েছে বাংলাদেশ দল। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ডেস্ক/ইবিটাইমস/এএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে বাংলাদেশ দল

আপডেটের সময় ০৪:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১