ভিয়েনা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী মিয়ানমারে পাচারকালে চট্টগ্রাম থেকে বিপুল ডিজেলসহ ১২ জন আটক ইসরাইলি হামলায় সিরিয়ায় নিহত ১ এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুলে জেলেনস্কি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১৪ মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী তেল সংকট

রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি: ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৫১ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি। অকৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি।

তিনি বলেন, ‘জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টার পরও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজনীতিতে মানবিকতা এবং সহিষ্ণুতার যে নজির স্থাপন করেছেন, তা সমকালীন বিশ্বে নজিরবিহীন। এদেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি। অকৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি।’

ওবায়দুল কাদের বৃস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা এতটাই অন্ধ এবং ফরমায়েশ নির্ভর হয়ে গেছেন যে, দলের একজন নেতা মিথ্যাচার করলো, অশালীন কথা বললো অথচ সিনিয়র নেতারা তার পক্ষেই সাফাই গাইলেন। আবার তারা সরকারকে মানবিক হওয়ার সবক দেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল বক্তব্য প্রদানকারী অভিযুক্ত বিএনপি নেতাকে জাতির কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তা না হলে ধরে নেব, এটা বিএনপির দলীয় বক্তব্য। সেক্ষেত্রে আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আশা করছি বিএনপি নেতাদের শুভবুদ্ধির উদয় হবে।’
ঢাকা.ইবিটাইমস/এমএইচ

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি: ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১