ভিয়েনা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

জেনারেল বিপিনের শেষকৃত্য শুক্রবার, পার্লামেন্টে ব্রিফ করবেন প্রতিরক্ষামন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৭৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: তামিল নাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে ভারতের পার্লামেন্টে ব্রিফিং করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) তার ব্রিফিংয়ের কথা রয়েছে।

বুধবার হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১৪ আরোহীর মধ্যে প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াত ও স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন।

সুলুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের পর এমআই-১৭-ভি-৫ হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিপিন।

এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী হলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ভরুণ সিং। মারাত্মক দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। ওয়েলিংডন থেকে তিনি জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে সুলুর যান।

এদিকে, জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর শেষকৃত্য শুক্রবার অনুষ্ঠিত হবে। তাদের মরদেহ বৃহস্পতিবার বিকেলে একটি সামরিক বিমানে করে দিল্লিতে নেওয়া হবে।

ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন জেনারেল রাওয়াত। সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় করতে পোস্টটি তৈরি করা হয়। সাবেক সেনাপ্রধান জেনারেল রাওয়াত নবগঠিত ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে নিয়োগ পান।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জেনারেল বিপিনের শেষকৃত্য শুক্রবার, পার্লামেন্টে ব্রিফ করবেন প্রতিরক্ষামন্ত্রী

আপডেটের সময় ০৬:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১