ভিয়েনা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ডিআরইউর সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক হাসিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ৮৬ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে নজরুল ইসলাম মিঠু সভাপতি ও নূরুল ইসলাম হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহসভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম সম্পাদক পদে শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ কাফি নির্বাচিত হয়েছেন।

অন্যদের মধ্যে দপ্তর সম্পাদক পদে রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে কামাল মোশারেফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, অপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু নির্বাচিত হন।

নির্বাচনে সাতটি সদস্য পদে সর্বোচ্চ (৮২১) ভোট পেয়ে এনটিভির হাসান জাবেদ এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।

বাকি ছয় নির্বাচিত সদস্য হলে মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, মো. আল আমিন, এস কে রেজা পারভেজ। তবে সাত নম্বর সদস্য পদে তানভীর আহমেদ ও মোহাম্মদ ছলিম উল্ল্যাহ (মেজবাহ) সমান ভোট পান।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ ভবনের নসরুল হামিদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ডিআরইউর ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগহণ।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।

ডিআরইউর বর্তমান সদস্য সংখ্যা এক হাজার ৮৭১ জন, এর মধ্যে ভোটার সংখ্যা এক হাজার ৭২২ জন। নির্বাচনে মোট এক হাজার ৪৫৪ জন ভোট দিয়েছেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডিআরইউর সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক হাসিব

আপডেটের সময় ০৬:১৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১