ভিয়েনা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ৫৯ সময় দেখুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি তাঁর জীবন নিয়ে লড়াই করছেন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে যুবদলের সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমরা কি ঘরে বসে থাকব? আমরা সমস্ত শক্তি দিয়ে তাঁর জীবন রক্ষার জন্য কাজ করব’। বিএনপির মহাসচিব আরও বলেন, ‘সামনের দিনে আরও শক্তি নিয়ে নেমে আসব। এ সরকারকে বাধ্য করতে হবে যে, কালবিলম্ব না করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় পেছনের দরজাটাও খুঁজে পাবেন না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনের চক্রান্ত হিসেবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় কারাগারে পরিত্যক্ত ভবনে তাঁকে দুই বছর রাখা হয়েছে। পরে কারাগার থেকে হাসপাতালে আনা হলেও চিকিৎসা দেওয়া হয়নি। অনেকের মধ্যেই এ প্রশ্ন এসেছে, সেদিন কি খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের কোনো ব্যবস্থা হয়েছিল? আমরা এটা পরিষ্কার জানতে চাই।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১