ভিয়েনা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ভোলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ৭৭ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলা জেলার সদর উপজেলায় বুধবার অস্বচ্ছল ৫০ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ্বী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, দৌলতখান উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হুমায়ুন কবির।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও ভোলা সদর উপজেলা পরিষদ তহবিল থেকে প্রাপ্ত প্রায় প্রতিটি হুইল চেয়ারের মূল্য ৬ হাজার ৮’শ টাকা করে। চেয়ারপ্রাপ্ত প্রতিবন্ধীরা বলছেন, এটি পাওয়ায় সমাজে তাদের মূল্যায়ন ও মর্যাদা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি তাদের সাথে স্বজনরাও উপস্থিত ছিলেন।

ভোলা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

আপডেটের সময় ০৬:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১