ভিয়েনা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

একযুগ পর প্রশাসক পেল ঝিনাইদহ পৌরসভা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৭৭ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রায় এক যুগ পর ঝিনাইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে।রোববার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞপন থেকে প্রশাসক নিয়োগের এই তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ২৫ বিসিএস ব্যাচের কর্মকর্তা মোঃ ইয়ারুল ইসলামকে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। সীমানা জটিলতা মামলায় প্রায় ১১ বছর ঝিনাইদহ পৌরসভার নির্বাচন বন্ধ রয়েছে। সম্প্রতি হাই কোর্টের নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রনালয়কে ঝিনাইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান প্রজ্ঞাপন হাতে পাওয়ার কথা স্বীকার করেন। ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইয়ারুল ইসলাম জানান, তাকে ঝিনাইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগের কথা তিনি জানতে পেরেছেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় রয়েছেন। ফিরে এসে দায়িত্ব গ্রহন করবেন।

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু জানান, পৌরসভায় প্রশাসক নিয়োগে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সেই চিঠিটি হয়তো এসেছে। তিনি বলেন আমি এখনো চিঠি হাতে পায়নি, তবে দায়িত্ব বুঝে নিলে তা হস্তান্তর করতে আমি প্রস্তুত আছি।

উল্লেখ্য ঝিনাইদহ পৌরসভায় সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১১ সালের ১৩ মার্চ তারিখে।

ঝিনাইদহ /ইবিটাইমস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একযুগ পর প্রশাসক পেল ঝিনাইদহ পৌরসভা

আপডেটের সময় ০৬:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১