ভিয়েনা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে নলকূপ থেকে পানি আনা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ১৯০ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে নলকূপ পানি আনাকে কেন্দ্র করে দুই গোষ্টির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (২১ নভেম্বার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নয়াগড় গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত রনুয়ার (২৮) ওই গ্রামের নূর আহমেদের ছেলে।

আজমিরীগঞ্জ থানার (ওসি তদন্ত) আবু হানিফ জানান, ওই গ্রামের নূর আহমেদের বাড়িতে উপজেলা প্রশাসনের দেয়া একটি ৯০০ ফুটের নলকূপ রয়েছে। রোববার বিকেলে প্রতিবেশি চুনু মিয়ার পরিবারের এক শিশু ওই নলকূপ পানি আনতে যায়। এ সময় নূর আহমেদের পরিবারের এক শিশু বাধা দেয়।

বিষয়টি নিয়ে দুই পরিবারের বড়দের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের আত্মিয় স্বজনরা সংঘর্ষে জড়িয়ে পরেন। এক পর্যায়ে রনুয়ারের বুকে একটি টেঁটাবিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আগামীকাল পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে নলকূপ থেকে পানি আনা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

আপডেটের সময় ০৮:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১