ভিয়েনা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

৮৫ মিনিট যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন কমলা হ্যারিস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ৭১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন; তবে, তা অল্প সময়ের জন্য। স্থানীয় সময় গতকাল শুক্রবার প্রায় দেড় ঘণ্টার জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে যেতে হওয়ায় ৮৫ মিনিট ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন কমলা হ্যারিস।

হোয়াইট হাউসের বরাতে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার কোলনোস্কপি করাতে অজ্ঞান করা হয় প্রেসিডেন্ট বাইডেনকে। সে সময়টুকু নিয়মানুসারে হোয়াইট হাউসে নিজের কার্যালয়ে বসে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন কমলা হ্যারিস। পরে বাইডেনের চিকিৎসক আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টকে সুস্থ এবং দায়িত্ব পালনে সক্ষম বলে ঘোষণা দেন।

ভাইস প্রেসিডেন্টের অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালনের এমন নজির যুক্তরাষ্ট্রে এর আগেও দেখা গেছে। ২০০২ ও ২০০৭ সালে একইভাবে চিকিৎসার কারণে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অনুপস্থিতির সময়টায় সাময়িক প্রেসিডেন্ট করা হয়েছিল তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৮৫ মিনিট যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন কমলা হ্যারিস

আপডেটের সময় ০৬:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১