ভিয়েনা ০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নারী দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৭৬ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সোমবার বুলাওয়েতে বাঁহাতি স্পিনার নাহিদা আখতারের বোলিং তোপে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নাহিদার বোলিং তোপে মাত্র ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। নাহিদা ১০ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন।

জিম্বাবুয়ের পক্ষে মাত্র একজন ব্যাটসম্যান দু’অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। ওপেনার শারন মায়ার্স ৩৯ রান করেন।

জবাবে তিন উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার মুশশিদা খাতুন অপরাজিত ৩৯ রান করেন। এছাড়া নুজহাত তাসনিয়া ১০, অধিনায়ক নিগার সুলতানা ১২ রান করেন।

এর আগে প্রথম ম্যাচে আট ও দ্বিতীয় ম্যাচে নয় উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

আগামী ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ  পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নারী দল

আপডেটের সময় ০৬:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১