ভিয়েনা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

তিন মাস বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরে রাতের ফ্লাইট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ৯৮ সময় দেখুন

ঢাকা: সংস্কার কাজের জন্য তিন মাস বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের ফ্লাইট। বুধবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংস্কারের জন্য এ বছরের ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত তিন মাস বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতের ফ্লাইট। এ সময় রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। যার নির্মাণকাজ চলবে রাতে। এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, সংস্কারের সময়টাতেই বন্ধ থাকবে রানওয়ে।

তবে এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানায় বেবিচক।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তিন মাস বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরে রাতের ফ্লাইট

আপডেটের সময় ০৫:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১