ভিয়েনা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

বাংলাদেশি শ্রমিকদের জন্য দরজা খুললো দক্ষিণ কোরিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ১১৩ সময় দেখুন

ঢাকা: করোনা পরিস্থিতির কারণে গত বছরের জুন থেকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ ছিল দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার। সেটা আবার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-গুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদকে এ সিদ্ধান্তের কথা জানান।

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।

ইমরান আহমেদ কোরীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকদের কোরিয়ায় প্রবেশ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

কোরিয়া সরকার ২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)-এর আওতায় বাংলাদেশসহ ১৬টি দেশের প্রবাসী শ্রমিক নিয়োগ দিয়েছে এবং প্রতি বছর ‍দুই-তিন হাজার বাংলাদেশি শ্রমিক এই কর্মসূচির আওতায় উপকৃত হচ্ছেন।

বর্তমানে এই ব্যবস্থার অধীনে কোরিয়ায় প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি কর্মী আছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশি শ্রমিকদের জন্য দরজা খুললো দক্ষিণ কোরিয়া

আপডেটের সময় ০৫:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১