ভিয়েনা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট শুরু বুধবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ১১৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার। এবারের আসরে ৫২টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে।

মঙ্গলবার দুপুরে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ড্রও অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী বলেছেন, ‘ওয়ালটন সব সময়ই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণভাবে ডিআরইউ’র পাশে থাকে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। তিনি তার বক্তব্যে বলেন, ‘ওয়ালটন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট বুধবার শুরু হচ্ছে। আমরা আশা করি, অনেক উৎসবমুখর পরিবেশে এটা শেষ হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে ৫২টি দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্ব হবে নকআউট ভিত্তিতে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলবে। সিক্স-এ সাইড ভিত্তিতে খেলাগুলো হবে পল্টনে অবস্থিত আউটার স্টেডিয়ামে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট শুরু বুধবার

আপডেটের সময় ০৫:০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১